প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

বিশ্বনাথে আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে তাহসিনা রুশদীর লুনা

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Oct 2, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:16 PM
বিশ্বনাথে আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে তাহসিনা রুশদীর লুনা

সিলেট জেলা প্রতিনিধি: আব্দুল হামিদ রানা

সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মজলুম জননেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে দেখতে যান। এ সময় তিনি আহত চেয়ারম্যানের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় তার পাশে অবস্থান করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, যুবদল নেতা ওয়াতিয়ুর রহমান আতিক, নূর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভূরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ও ইশবপুর গ্রামের হাজী সফির আলীর লোকজনের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ